সমবায় ব্যাংক ডাকাতির ঘটনায় গ্ৰেপ্তার চার, মালদার গাজোল




মালদা:- 
মালদার গাজোলের সমবায় ব্যাঙ্ক ডাকাতি কান্ডে অভিযুক্ত আটজন দুষ্কৃতীদের মধ্যে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। একথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। 



ডাকাতি করে পালানোর সময় পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের মন্দিলপুর এলাকায় পুলিশের সাথে ডাকাত দলের গুলির লড়াই হয়। 




পুলিশের গুলিতে দুজন ডাকাত জখম হয়। পালানোর সময় ডাকাতরা ঘটনাস্থল থেকে ব্যাগ ফেলে যায়। সে ব্যাগে রয়েছে ৩ টি সকেট বোমা অনুমান পুলিশের। 



    এদিকে বৃহস্পতিবার সকালে মালদা থানার পুলিশ ও সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড টিম এবং দমকল বাহিনী ঘটনাস্থলে আসে এবং ব্যাগ থেকে ৩ টি সকেট বোমা উদ্ধার করে। ফাঁকা নির্জন জায়গায় বোমা গুলিকে নিষ্ক্রিয় করা হয়।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...