নতুন মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন, উলুবেড়িয়া






নিজস্ব প্রতিবেদক,
এবি বঙ্গ নিউজ, উলুবেড়িয়া,






উলুবেড়িয়ায় নতুন মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হলো। বাইতুর রব জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন ও নব্য হাজীদের নিয়ে আলোচনা সভা ও দোয়ার মজলিস। বৃহস্পতিবার উলুবেড়িয়ার রনমহলে বাইতুর রব জামে মসজিদ নামে একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হলো, খাদিমুল হুজ্জাজ ওয়েলফেয়ার ট্রাস্ট ও রনমহল ফাতিমাতুযযাহারা বালিকা মাদ্রাসা একাডেমীর উদ্যোগে ২০২৪ শে যারা নতুন হজ করার পর দেশে ফিরেছেন এরকম শতাধিক হাজীদের নিয়ে হজ পরবর্তী জীবন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান শেষে ১৭৫০বর্গফুট জায়গার উপর আধুনিক মানের মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। 





অ নুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরের কামেল আলহাজ্ব আবুল হাসান সাহেব (বর্ধমান),রাজ্য হজ কমিটির বিশেষ প্রশিক্ষক মুফতি মুজিবুর রহমান, আলহাজ্ব লিয়াকত আলী মল্লিক, আলহাজ্ব বাউজুল হোসেন,মৌলানা ডঃ উবায়দুল রহমান, মসজিদের জন্য জমিদাতা জাকির হোসেন মল্লিক (মিঠু), খলিল মল্লিক,মহ ওহিদুল্লা,মহ সহিদুল্লা প্রমূখ।






AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...