আয়ুর্বেদিক চিকিৎসকদের বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা



নিজস্ব সংবাদদাতা, হাওড়া:   


পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ চিকিৎসক সমিতির আয়োজনে সম্প্রতি  বঙ্গীয় বিজ্ঞান পরিষদ সভাকক্ষে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে একটি বিজ্ঞানভিত্তিক আলোচনা সভার আলোচনা করা হয়। 


এই আলোচনা সভায় বক্তব্য রাখেন রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয়ের কায়চিকিৎসা বিভাগের অধ্যাপক ডাঃ তুহিন কান্তি বিশ্বাস এবং ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন এন্ড রিসার্চ এর স্নাতকোত্তর স্তরের ছাত্রী ডাঃ সংগীতা হালদার। 


অধ্যাপক বিশ্বাস তাঁর বক্তব্যে যকৃত ঘটিত রোগে আয়ুর্বেদের বিবরণ এবং তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বর্ণনার পাশাপাশি আধুনিক চিন্তা ধারায় গবেষণা মূলক কাজের বর্ণনা দেন। 


যকৃতের বিভিন্ন রোগে চিকিৎসার জন্য আয়ুর্বেদ শাস্ত্রের সূত্র সমূহের বিজ্ঞান সম্মত ব্যাখ্যা এবং প্রয়োগ সম্পর্কেও তিনি ব্যাখা করেন। 


ভাইরাল হেপাটাইটিসের প্রাদুর্ভাব, মানবশরীরে তার বিক্রিয়া ও আয়ুর্বেদ চিকিৎসার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন ডাঃ হালদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ডাঃ নীলরতন মহাপাত্র এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ দিলীপ কুমার দাস। অনুষ্ঠানে প্রায় ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...