সুজন সূত্রধর, গঙ্গারামপুর ,দক্ষিণ দিনাজপুর;
বিশ্ব জলে ডুবে যাওয়া প্রতিরোধ দিবস পালন করা হল বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে।গঙ্গারামপুর নারী মুক্তি মহিলা সমিতির উদ্যোগে আশা কর্মীদের নিয়ে এই দিনটি পালন করা হয়।যেখানে নারী মুক্তি মহিলা সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভিন্ন সময় জলে ডুবে মৃত্যুর খবর শোনা যায় বিভিন্ন জায়গা থেকে।জলে ডুবে মৃত্যু প্রতিরোধ করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এদিন এলাকার আসা কর্মীদের নিয়ে বিশ্ব জলে ডুবে যাওয়া প্রতিরোধ দিবস পালন করেন গঙ্গারামপুর নারী মুক্তি মহিলা সমিতি।
এদিন আলোচনার মধ্য দিয়ে আশা কর্মীদের সাধারণ মানুষের বাড়ি গিয়ে সচেতনতার বিষয়ে তুলে ধরার কথা জানানো হয়। যেখানে উপস্থিত ছিলেন নারী মুক্তি মহিলা সমিতির সম্পাদক কাঞ্চন বসাক, চিপ কো-অর্ডিনেটর প্রণব কুমার বসাক সহ আরো অনেকেই।



