নিজস্ব সংবাদদাতা,:
পবিত্র মহররমের মাস উপলক্ষে উলুবেড়িয়ার বিভিন্ন জায়গাতে মহররম উৎসব উদযাপিত হলো।উল্লেখ্য,ইসলামীয় ইতিহাসে পবিত্র মহররম মাসের বিশেষ গুরুত্ব থাকায়,
এই মাসকে সম্মানিত হিসেবে আখ্যায়িত করা হয়। মহররম মাসের বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনার স্মরণে মুসলিম সম্প্রদায়ের লোকেরা নামাজ, কোরান পাঠ, এবং দরিদ্র অসহায় মানুষদের দান-দক্ষিণা দিয়ে এই দিনটি বিশেষভাবে পালন করে থাকেন।এদিন বিভিন্ন জায়গা থেকে তাজিয়া নিয়ে এসে বাউড়িয়ার কারবালা মাঠে পৌঁছান।
মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের নির্দেশ মোতাবেক
এদিন বাগনানের খাজুট্টি সুফিজিম মাদারিয়া অর্গানাইজেশন-এর মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা একত্রিত হয়ে খাজুট্টি আমতলা থেকে বাদশা মোড় পর্যন্ত পদযাত্রার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে মহররমের কর্মসূচি পালন করেন।

