পূর্ব মেদিনীপুর জেলার চারিদিকে নদী বেষ্টিত মায়াচর দ্বীপ এলাকায় আজ Citu ও কৃষক সমিতির উদ্যোগে জ্যোতি বসুর জন্মদিন পালন এবং বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরন করা হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন citu পশ্চিম বঙ্গ নৌকাজীবি শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক উত্তম রায় চৌধুরী, মহিষাদল ব্লক কৃষক সমিতির সম্পাদক নিতাই অধিকারী, লক্ষীকান্ত গুড়িয়া, মনোরঞ্জন মাইতি, শ্রীনিবাস গুড়িয়া, শশাঙ্ক খামরুই প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত কর্মসৃচী শেষে মায়াচর এলাকায় কৃষক সমিতির সম্মেলন শুরু হয়।



