পূজার বিসর্জন দেখতে গিয়ে কিশোরীর দেহ উদ্ধার






পা ড়ার পূজোর বিসর্জন দেখতে গিয়ে কিশোরীর দেহ উদ্ধার ।গত রবিবার ১৪|০৭|২০২৪ থেকে কিশোরীটিনিখোঁজ ছিল। তারপর গতকাল সোমবার রাতে তার দেহ উদ্ধার হয় ডোবা-জঙ্গল থেকে। স্থানীয় সূত্রে জানা যায় সকাল ১১টার পরে যায় আমতা ব্লকের জয়পুর থানার অন্তর্গত কাশমূলী গ্রামের এক কিশোরীকে শ্বাসরোধ করে হত‍্যার।জয়পুর থানার পুলিশ এই ঘটনায় একজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। গত রাতে কিশোরীর মরদেহ ডোবা-জঙ্গল থেকে উদ্ধার হয়। 





এ দিকে মহকুমা হাসপাতালে মৃতা কিশোরীর ময়নাতদন্ত চলছে অপরদিকে অভিযুক্তকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে একথা জানতে পেরে এলাকার জাতীয় কংগ্রেসী সমর্থকরা ও স্থানীয় বহু লোকজন জমায়েত হয় উলুবেড়িয়া আদালত চত্বরে। বিকাল চারটা পর্যন্ত অবস্থানের পরেও অভিযুক্ত /আসামীকে আদালতে আনা হয়নি; বিশ্বস্তসূত্রে জানা যায় এই অবস্থানের কারণেই প্রশাসন সিদ্ধান্ত বদল করেন। অবশেষে আদালতের সামনের রাজপথে দলীয় পতাকাসহ মৃতার পূর্ণাঙ্গ তদন্ত ও অভিযুক্ত/আসামীদের যথোপযুক্ত শাস্তির দাবিতে শ্লোগান দিয়ে কর্মসূচী শেষ করা হয়।


  আজকের এই সমাবেশে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতিদ্বয় প্রলয় মণ্ডল ও সাদা কাজী, এমদাদুল রহমান, গৌতম খাটুয়া, গোলাম রসুল মোড়ল, তাপস কোদালী, সেখ মোকলেশুর জামান, বদরুল আনাম, রীতা ফারিয়া প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...