উ
ল্লেখ্য দীর্ঘ প্রায় ৪০ বৎসর যাবৎ এলাকায় নানান সামাজিক কর্মসূচি পালন করে আসছে ডিঙ্গাখোলা ত্রৈলোক্য স্মৃতি সমিতি।শনিবার ও রবিবার দুদিন ব্যাপী অনুষ্ঠানমালায় ছিল নৃত্য, গান, নাটক ,আবৃত্তি ও রবিবার ছিল রক্তদান কর্মসূচি।
রক্তদান কর্মসূচিতে মোট ৭৫জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন,কলকাতার কোঠারী মেডিকেল ব্লাড ব্যাংকের পক্ষ হতে রক্ত সংগ্রহ করা হয়।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্যামপুর ১নং ব্লকের বিডিও শ্রী তন্ময় কার্যী, হাওড়া জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল, শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ডিঙ্গাখোলা ত্রৈলোক্য স্মৃতি সমিতির সভাপতি কৃষ্ণেন্দু পুরকাইত,ডিঙ্গাখোলা পঞ্চায়েতের প্রধান শান্তিরঞ্জন মাইতি, ক্লাবের সম্পাদক মুক্তি রঞ্জন প্রামাণিক, প্রাক্তন সম্পাদক চঞ্চল পুরকাইত, সহসভাপতি অনুপ কুমার বাগ, গৌতম পুরকাইত ,পূর্নেন্দু বাগ, মন্টু পাঁজা, সুনীল কুমার পাঁজা, পঞ্চায়েতের সদস্যা সীমা প্রামাণিক প্রমুখ।






