থমথমে পরিস্থিতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে






নিজস্ব প্রতিবেদক,মালদা:- 
গতকালের ঘটনার পর আজও থমথমে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। 
ছাত্র-ছাত্রী হাজিরা অন্যান্য দিনের তুলনায় কম। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে বাড়তি নজরদারি। বহিরাগতদের রেজিস্টারে নথিভুক্ত করে প্রবেশ মিলছে বিশ্ববিদ্যালয়ে। খতিয়ে দেখা হচ্ছে পরিচয় পত্র। 



সাইন্স বিল্ডিং পরিদর্শনে উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় রেজিস্টার বিশ্বজিৎ দাস সহ পদস্থ কর্তারা। বিভিন্ন বিভাগে ঘুরে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা কর্তৃপক্ষের।
 যেকোনওরকম সমস্যা বুঝলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নজরে দেওয়ার উপদেশ কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয়ে একা না ঘুরে বেরিয়ে দলবদ্ধভাবে বা অন্তত দুইজন থাকার পরামর্শ।




এদিকে জখম ছাত্রী এবং প্রাক্তনী যুবক দু'জনের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। অস্ত্রোপচারের পর আপাতত ক্রিটিকাল কেয়ার ইউনিটের রেখে চিকিৎসা চলছে তাঁদের। আজ সকালে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দুইজনের শারীরিক অবস্থার খোঁজ নিতে মেডিকেল কলেজে যান।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...