গ্যাস সিলিন্ডার লিক করে আগুন,কুলগাছিয়া





এল পি জি গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুন কুলগাছিয়া বাজারে, বৃহস্পতিবার বিকেল ৫টার সময় কুলগাছিয়া বাজারে একটি মাংসের দোকানে জল গরম করার সময় গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায় এবং সঙ্গে সঙ্গে পাশাপাশি দোকানদার ও স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে এবং উলুবেড়িয়া থেকে দমকলের একটি ইঞ্জিন আসে, উলুবেড়িয়া থানার পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। 



খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চন্ডিপুর পঞ্চায়েতের প্রধান সহদেব রুইদাস, উপপ্রধান রেজাউল হক, বাজার কমিটির সম্পাদক বাপী সামন্ত সহ অন্যান্যরা ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...