বু
ধবার সকালে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখার বাগনান স্টেশনে তিন নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি কয়লা বোঝায় মালগাড়িতে ধোঁয়া দেখতে পাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছিল। পরে ওই মালগাড়িটি উলুবেরিয়া স্টেশনে গিয়ে পৌঁছে মালগাড়ি থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখে নিত্যযাত্রীরা।
এরপর নিত্যযাত্রীদের শোরগোলের ফলে নজরে আছে স্টেশন কর্তৃপক্ষের। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন উলুবেড়িয়া স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।
এই ঘটনায় ওই শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। কিন্তু একটি কয়লা বোঝায় বগি থেকে গল গল করে ধোঁয়া বেরোনোর পরেও কিভাবে ট্রেনটি বাগনান থেকে উলবেড়িয়া স্টেশন পর্যন্ত পৌঁছল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে নিত্যযাত্রীরা। এক্ষেত্রে বড় সড়ক ঘটনা ঘটলে কি হত উঠছে সেই প্রশ্ন।