ব্যাংক থেকে টাকা তুলে ফল কেনার সময় চার লক্ষ টাকা ছিনতাই, উলুবেড়িয়া




ব্যাংক থেকে টাকা তুলে ফল কেনার সময় চার লক্ষ টাকা নিয়ে চম্পট দিলো দুষ্কৃতী। জানা যায় বুধবার দুপুরে ঘটনাটি ঘটে উলুবেড়িয়া উপ সংশোধনাগার এলাকায়।

দিদির চিকিৎসার জন্য ব্যাংক থেকে চার লক্ষ টাকা তুলে সাইকেলে করে বাড়ি ফিরছিল অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী বিমল কুইলা। 

পথে সাইকেল নিয়ে ফল কিন্তে ঢোকে অবসরপ্রাপ্ত ওই ব্যাংক কর্মী। আর ঠিক তখনই ব্যাগ সমেত টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।




যদিও গোটা ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়েক করেন অবসরপ্রাপ্ত ওই ব্যাংক কর্মী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে ঘটনার সেই সময়কার CCTV ফুটেজ এসেছে প্রকাশ্যে। যেখানে দেখা যাচ্ছে সাইকেল থেকে ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...