নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া
বাঙালির সেরা সেই ফুটবল খেলার আয়োজন করলো উলুবেড়িয়া পৌরসভা।
শনিবার বিকালে উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে সূচনা হল উলুবেড়িয়া পৌরসভা পরিচালিত দ্বিতীয় বর্ষের মিউনিসিপ্যাল গোল্ড কাপ ২০২৪
এদিন দেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দ্বিতীয় বর্ষের মিউনিসিপ্যাল গোল্ড কাপ ২০২৪ সূচনা করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়।
মন্ত্রী মাঠে নেমে বেলুন উড়িয়ে ও পায়রা উড়িয়ে এদিন তিনি দুই দলের সকল ফুটবল খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করেন।
এদিকে উলুবেড়িয়া পৌরসভা পরিচালিত দ্বিতীয় বর্ষের মিউনিসিপ্যাল গোল্ড কাপ ২০২৪ এর উদ্বোধনী খেলায় রাজ্যের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক তথা প্রাক্তন জাতীয় ফুটবলার বিদেশ রঞ্জন বসু,
পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান সেখ ইনামুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর আলি,প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য, দেবাশীষ বন্দোপাধ্যায়,ওহিদুল ইসলাম, হাওড়া জেলা পরিষদের সহসভাপতি অজয় ভট্টাচার্য,সহ উলুবেড়িয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলরদের পাশাপাশি বহু বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস বলেন আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্যের মন্ত্রী পুলক রায়ের আন্তরিক প্রচেষ্টায় উলুবেড়িয়া স্টেডিয়াম সম্পূর্ণ নতুন রুপে তৈরি করে খেলার উপযোগী করে তুলতে পেরেছে উলুবেড়িয়া পৌরসভা। অপরদিকে উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সেখ ইনামুর রহমান বলেন আই এফ এ পরিচালিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের খেলা এই উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে যা উলুবেড়িয়া বাসীর কাছে এক গর্বের বিষয়। এদিকে দ্বিতীয় বর্ষের মিউনিসিপ্যাল গোল্ড কাপ ২০২৪ এর উদ্বোধনী খেলায় উলুবেড়িয়া নজরুল স্মৃতি সংঘ আমতা অল ষ্টার কে ট্রাই বেকারে৬-৪ গোলে পরাজিত করেন।






