প্রত্যন্ত এলাকায় উদ্বোধন হলো আধুনিক মানের হাসপাতাল ও ক্লিনিক, অমরাগোড়ী, জয়পুর





নিজস্ব প্রতিবেদক, অমরাগোড়ী, জয়পুর 





রবিবার উদ্বোধন হলো ১০০শয্যার বেসরকারি হাসপাতাল হাওড়া জেলার জয়পুর থানার অমরাগোড়ীতে। রবিবার হাওড়া জেলার শেষ প্রান্তে অমরাগোড়ীতে হাওড়া জেলার জয়পুর, উদয়নারায়নপুর, জগদবল্লভপুর ও হুগলী জেলার খানাকুল এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষের পরিষেবার জন্য নূন্যতম খরচে পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন নার্সিংহোমের মালিক শ্রীকান্ত মন্ডল।




  
উল্লেখ্য এলাকায় সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা পেতে মানূষকে যেতে হয় কলকাতার বিভিন্ন স্থানে,যেটা অনেক সময় সাপেক্ষ,তাই নুন্যতম খরচে সমস্ত পরিষেবা অমরাগোড়িতে ১০০ শয্যার হাসপাতালের পক্ষ থেকে পাওয়া যাবে বলে জানান কর্ণধার শ্রীকান্ত মন্ডল ও হবু ডাঃ শুভজিৎ মন্ডল। তিনি আরো বলেন প্রত্যন্ত গ্ৰামীন এলাকায় সময়মতো নার্সিং পরিষেবা মোটেও ঠিকমতো পাওয়া যায় না, 



তা ই তিনি এলাকায় আগামী দিনে একটি নার্সিং কলেজ করতে চান বলে জানান নার্সিংহোম উদ্বোধন করে আমার বিধায়ক সুকান্ত পাল বলেন দামোদর নদের পশ্চিম প্রান্তে হাওড়া জেলার এবং হুগলী জেলার বেশ কিছু এলাকার মানুষের পরিষেবার জন্য নূন্যতম খরচে আগামী দিনে তারা ক্লিনিক এন্ড হসপিটালের পক্ষ থেকে পাওয়া যাবে বলে তিনি আশাবাদী, 

অ নুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা, জয়পুর পঞ্চানন কলেজের অধ্যক্ষ ড:সৌমিত্র কুমার সরকার প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...