রাইমা রহমান,উলুবেড়িয়া
কর্মজীবী নারীদের জন্য মেকআপ আর্টিস্ট এক নতুন দিশা,
মেক আপ আর্টিস্ট দের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ায়।
শনিবার উলুবেড়িয়ার একটি শীততাপ নিয়ন্ত্রিত রেষ্টুরেন্টের ব্যাঙ্কোয়েট হলেঅনুষ্ঠিত হলো মনিমালা দ্যা মেকওভার একাডেমী এন্ড জয়েস ফটোগ্ৰাফির উদ্যোগে অনুষ্ঠিত হলো মেকআপ কর্মশালা।
এই কর্মশালায় বিভিন্ন ধরনের মেকআপ টিপস ও জল প্রতিরোধ মেকআপ টিপস নিয়ে হাতে কলমে দেখানো হয়।
সংস্থার কর্ণধার মনিমালা মন্ডল জানান তিনি বর্তমানে তীব্র প্রতিযোগিতা ও চাকরির দূর্মূল্যের বাজারে মহিলাদের বিকল্প রুজির জন্য মেকআপ আর্টিস্ট শিক্ষার প্রয়োজন এবং সেইজন্যই তিনি বিভিন্ন ধরনের মেকআপ টিপস নিয়ে এই কর্মশালার আয়োজন করেছে যা আগামীদিনের নতুন প্রজন্মের কাছে আদর্শ এবং যেটা উলুবেড়িয়া,বাগনান, আমতা, তথা উলুবেড়িয়া মহকুমায় এই মেকআপ কর্মশালা প্রথম অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের শংসাপত্র, ও ট্রফি দিয়ে সম্মানিত করা হয়।

এ
ই মেকআপ কর্মশালায় মনিমালা দ্যা মেকওভার একাডেমীর ৭০জন প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রী ছাড়াও আরো উপস্থিত ছিলেন বিখ্যাত মেকআপ বিশেষজ্ঞ ও টিভি সিরিয়ালের অভিনেত্রী রিয়া গাঙ্গুলি,সিরিয়াল অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য সহ অন্যান্য।