লোকসভা নির্বাচনে জয়লাভের জন্য বিজয় মিছিল থেকে বৃক্ষরোপণ তৃণমূল কংগ্রেসের।রাজ্যে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিশাল সাফল্যের পরেও তেমনভাবে বিজয় মিছিল চোখে পড়ছে না। তবে স্থানীয় ভিত্তিতে বুথের কর্মীরা বিজয় মিছিল করছে কয়েকটি জায়গায়। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার শ্যামপুর বিধানসভা এলাকার আমড়দহ গ্রাম পঞ্চায়েতের জামিরায় বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেস কর্মীরা। সবচেয়ে বড় বিষয় এই বিজয় মিছিল থেকে লাগানো হলো রাস্তার ধারে একাধিক চারাগাছ গাছ।
যা
এই মুহূর্তে একটি নজির বলে মনে করছে সকলে। বিজয় মিছিল থেকে গাছ লাগানোর ঘটনায় রীতিমতো উচ্চশিত পরিবেশকর্মীরা। পরিবেশ কর্মীদের অভিমত যেভাবেই হোক গাছ লাগানো হচ্ছে এটাই বড় কথা। উল্লেখ্য নির্বাচনের পরেই ওই এলাকায় বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের অশান্তি হয়েছিল কিন্তু নির্বাচনে ফল প্রকাশের পরে ওই এলাকায় বিজয় মিছিল করে এবং গাছ লাগিয়ে শান্তির বার্তা দিল তৃণমূল কংগ্রেস।
জানিয়েছেন আমরদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল মন্ডল,আমড়দহ পঞ্চায়েতের প্রধান মৌসুমী মাইতি, পঞ্চায়েতের সদস্য সোয়েব মীর প্রমুখ।








