নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
ঘরের পুরুশ ও মহিলাদের জন্য সুখবর। এখন আর গ্রাহকদের রোজ রোজ বেশি দামে প্রেট্রোল কিনতে হবে না। ঘরে বসে শধু মাত্র ইলেকট্রিক চার্জ দিলেই তরতরিয়ে চলবে স্কুটার।
রবিবার দুপুরে হাওড়ার বাকসারা জানাগেটে অটো হাই লিঙ্কে উদ্বোধন হল এই ইলেকট্রিক্যাল স্কুটার। গ্রীভস ইলেকট্রিক্যাল মোবিলিটির অ্যামপিয়ার ব্র্যান্ডের নেক্সাস এই প্রথম লঞ্চ করলো হাওড়ায় ।
কোম্পানির ইস্ট জোন হেড শঙ্খ রয় জানান , মাত্র তিন ঘন্টা বাইস মিনিটে এই স্কুটারটি ফুল চার্জ হয়ে যাবে। তাতে ঘন্টায় তিরানব্বই কিলোমিটার গতিবেগে এই স্কুটারটি একশো ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে একবার চার্জে ।
শো রুমের অনার গৌরব দে ও সুমিতা দে জানান পেট্রোলের দাম আকাশছোঁয়া ।
সেখানে ঘরের মহিলারা খুবই কম খরচে এই ইলেকট্রিক্যাল স্কুটি গাড়িটি চালাতে পারবেন। জল কাদার রাস্তাতেও এর চলাচলে কোনও অসুবিধা হবে না বলে তাঁরা জানান ।







