বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো শ্যামপুরে







নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর







 বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো পদযাত্রা বৃক্ষরোপণ সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে। আজ বুধবার ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস,ঐই উপলক্ষে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের হাওড়া ডিভিশনের উদ্যোগে ও কুলটিকরি মাদার টেরিজা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শ্যামপুর মন্ডলপাড়া বুষ্টিং পাম্প স্টেশনের চত্বরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি ও পরে পরিবেশ বাঁচানোর আহ্বান, বৃক্ষরোপণ,ও জল অপচয় বন্ধ করার আহ্বান সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ শ্যামপুর মন্ডলপাড়া বুষ্টিং পাম্প স্টেশনের কাছ হতে পদযাত্রা অনুষ্ঠিত হয় শ্যামপুর বাসস্ট্যান্ড পর্যন্ত,







 পরে সেখানে পরিবেশ বাঁচানোর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপলক্ষে কুলটিকরি মাদার টেরিজা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক দীপ প্রামানিক বলেন আমরা সমাজের প্রতিটি মানুষের কাছে পরিবেশ বাঁচানোর জন্য আহ্বান জানাচ্ছি এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জেলা ইঞ্জিনিয়ার সৌরভ বসুর আন্তরিক প্রচেষ্টায় এলাকায় জনসংযোগ ও জল জীবন মিশনের কর্মসূচি দ্রুত এগিয়ে যাচ্ছে এবং এবিষয়ে মানুষের সচেতনতা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের হাওড়া জেলা ইঞ্জিনিয়ার সৌরভ বসু, জেলার ডি পি এম ইউ শুভশ্রী ভট্টাচার্য, শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সদস্যা জবা মন্ডল,কুলটিকরি মাদার টেরিজা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক দীপ প্রামানিক সহ অন্যান্য।





AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...