নিজস্ব সংবাদদাতা,বাগনান:
শুক্রবার রাতে বাগনানের নামী একটি মোবাইলের দোকান থেকে চুরি যাওয়া ১৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে দোকানের মালিক-কে তুলে দেন বাগনান থানার পুলিশ।এদিন মোবাইল দোকানের মালিকের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেন বাগনান থানার আইসি অভিজিত দাস।
সঙ্গে ছিলেন উলুবেড়িয়া মহকুমা পুলিশ আধিকারিক(এসডিপিও) নিরুপম ঘোষ।পুলিশ সূত্রে জানা গেছে,চলতি বছরের এপ্রিল মাসের ১৭ তারিখের রাতে বাগনান থানা এলাকার নামী একটি মোবাইলের দোকান থেকে ২৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় মোবাইল দোকানের মালিক বাগনান থানায় লিখিত অভিযোগ ও এফআইআর দায়ের করেন।এফআইআর-এর পরিপ্রেক্ষিতে তদন্তে নামেন বাগনান থানার পুলিশ।তদন্ত চলাকালীন,উলুবেড়িয়ার মহকুমা পুলিশ আধিকারিক এবং বাগনান থানার আইসি-এর নির্দেশনায় ওই থানার মামলার আইও এবং হাওড়া গ্রামীণ জেলার এসওজি দল ছত্তিশগড় ও উড়িষ্যা রাজ্যের বিভিন্ন থানা এলাকার অধীনে অভিযান পরিচালনা করেন, এবং ১৮টি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।এছাড়াও মোবাইল ফোন চুরি করার মূল অপরাধী ইয়াদ রাম প্যাটেল নামে ছত্তিশগড় রাজ্যের মহাসুমুন্ড জেলার বছর তিরিশের ওই যুবক-কে গ্রেফতার করা হয়।অভিযুক্ত-কে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পু
লিশ সূত্রে আরও জানা গেছে,
অভিযুক্ত ওই যুবক
পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে পশ্চিমবঙ্গ,
ওড়িশা সহ ছত্তিশগড় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরির সঙ্গে যুক্ত ছিল।অভিযুক্তর কাছ থেকে চুরি করা বাকি ফোন উদ্ধার করতে এবং পাশাপাশি মোবাইল ফোন চুরির সঙ্গে আরও কেউ যুক্ত আছেন কিনা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন বাগনান থানার পুলিশ আধিকারিক।


