নিখোঁজ ছাত্রের সন্ধানে জোর তল্লাশি



স্কুল শেষে গঙ্গায় স্নান করতে গিয়েছিল। আর সেই যাওয়াই কাল হল এক স্কুল ছাত্রের। জানা গেছে শনিবার বিদ্যালয় শেষে বেলাড়ী আশ্রমের অদূরে গঙ্গায় অর্থাৎ ভাগীরথী নদীতে স্নান করতে গিয়েছিল পালপাড়া গোবিন্দ জিউ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র অনিত বাগ।


আর সেই সময় হঠাৎই গঙ্গায় তলিয়ে যায় ওই স্কুল ছাত্র। এদিকে ঘটনার পরে স্থানীয়দের পক্ষ থেকে ভাগীরথী হুগলী নদীতে শুরু হয় ওই ছাত্রের খোঁজে তল্লাশি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় গড়চুমুক ফাঁড়ির পুলিশ। পুলিশের পক্ষ থেকে গঙ্গায় চলে তল্লাশি। কিন্তু খোঁজ না মেলায় উদ্বিগ্ন গোটা পরিবার সহ এলাকার লোকজন।





AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...