লোকসভা নির্বাচন মিটতে না মিটতে বড়ো ধাক্কা খেল আই এস এবং, শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তেহট্ট কাঁটাবেড়িয়া ২নং (TK2 )অঞ্চলের প্রধান আয়েশা খাতুন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট থেকে দলত্যাগ করে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন।
শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃনমূল কংগ্রেসে উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পঞ্চায়েত প্রধান আয়েশা খাতুনের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃনমূল কংগ্রেসে স্বাগত জানান উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজী।

