নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
মন তুই হারিয়ে গিয়েছিস শব্দের অন্ধকারে । সত্যি এখন এই যান্ত্রিক সমাজে মন কে খুঁজে পাওয়া যায়না। অথচ মনের মধ্যে লুকিয়ে থাকা আর এক টা মন খুঁজে বেড়ায় একটা ছোট্ট গাছের ছাওয়া। সেখানেই কোথাও উঁকি মারছে পম্পা সেন শর্মার জনপ্রিয় গল্প সংকলন 'মন তুই " ।
হাওড়ার সালকিয়ায় লেখিকার জন্ম। করুণা প্রকাশনী থেকে লেখিকার এই গল্প সংকলন প্রকাশিত হয়েছে সম্প্রতি । যা পাঠক মনে বেশ ভালই জনপ্রিয় হয়েছে। যার বেশ কয়েকটি গল্পে মিশে গিয়েছে বাস্তবতার করুন সুর। প্রথমেই আসি কদর গল্পটি। বয়স্ক মা নিজের ছেলের কাছে কদর পেলেও সে তার বৌমার কাছে সেভাবে কদর পায়নি। সে চাইছে যেখানে একটু ভালবাসা ও কদর আছে সেইসব মানুষের কাছে যেতে। সত্যিই এই কঠিন বাস্তবটা হারিয়ে গিয়েছে ভেঙে পরা পাঁচিলে চাপা পরে। পরের গল্প হল ভুল। তার সারমর্ম প্রিয় মানুষ স্বামী তার স্ত্রীর সব চাহিদা পূরণ করলেও তার প্রতি চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিক না। দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সব চাহিদা পূরণ করলেও সে পরকীয়ায় লিপ্ত। আর একটি ভাল লাগার গল্প গর্ভধারিণী ।
ছেলে শ্বাশুরীকে কেন যত্ন করবে? কেন বৌমার মা মেয়ের শ্বশুরবাড়িতে থাকবে ? সেই নিয়ে অসন্তোষ ছেলের মায়ের। যেটা বাস্তব সমাজে প্রায় দেখা যায় । মন তুই গল্পে আছে মনের বাঁধন। সেখানে নেই আধুনিক সমাজের ভালবাসার সুরসুরি। নেই উত্তেজকতার কথপোকথন। আছে ভালবাসার বাস্তবতা।

