শুরু হলো তিনদিন ব্যাপী ইডিপি প্রশিক্ষণ কর্মশালা উলুবেড়িয়ায়





নি জস্ব প্রতিবেদক উলুবেড়িয়া: 






 পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ একটি বিধি বদ্ধ সংস্থা ডব্লিউবিএমডিএফসি(WBMDFC)-র ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিন ব্যাপী ইডিপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হলো উলুবেড়িয়া-১নং ব্লকের মিটিং হলে। 


  


মঙ্গলবার প্রায় একশো জন উদ্যোগপতিদের ওই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
সংস্থার অধীনে উদ্যোগে হাতের কাজের প্রশিক্ষণ-ও দেওয়া হয়।
মূলত উলুবেড়িয়ার মহকুমার প্রত্যন্ত অঞ্চলে সংখ্যালঘু পরিবারের পিছিয়ে পড়া মানুষের বসবাস।  

 বেশিরভাগের'ই সংসার চলে ছোট ছোট ব্যবসায়ের ওপর নির্ভর করে। 
 বাড়ির গৃহবধূ রাও ক্ষুদ্র শিল্পের ওপর নির্ভর করে সংসারের দায়িত্ব পালন করে চলেছেন মূলত তাঁদেরই স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে এল ডব্লিউবিএমডিএফসি সংস্থা।
এদিনের এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন-ডব্লিউবিএমডিএফসি সংস্থার জেনারেল ম্যানেজার সুদীপ্ত পোড়েল,ম্যানেজার জাহাঙ্গীর মল্লিক,ডোমা-র আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়,উলুবেড়িয়া-১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক,ব্লকের সংখ্যালঘু আধিকারিক দিব্যেন্দু পাল,ওই সংস্থার আধিকারিক সাবির মুস্তাক মোল্লা,মহম্মদ সুজাউদ্দিন,সাহাবুল ইকবাল মোল্লা,ট্রেনিং অফিসার সরিফুল ইসলাম প্রমুখ। উলুবেড়িয়া-১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান,"সংখ্যালঘু মানুষদের স্বার্থে ডব্লিউবিএমডিএফসি-র সাহায্য প্রাপ্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায়িক বৃদ্ধির লক্ষ্যে শিখে কেউ যদি স্বনির্ভর হন, সেটাই আমাদের প্রাপ্তি।” 

 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...