অভিনব কায়দায় নির্বাচনী প্রচার, উলুবেড়িয়া দক্ষিণ







নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া,








ওরা অনেকেই লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় পাচ্ছে প্রতি মাসে টাকা, আবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা,অনেক বাড়িতে পেয়েছে কন্যাশ্রী প্রকল্পের টাকা, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথীর সাইকেল, বয়স্ক ব্যাক্তিরা পেয়েছে বার্ধক্য ভাতা সহ একাধিক সুবিধা।





  


 বৃ হস্পতিবার লোকসভা নির্বাচন উপলক্ষে ১৭৮নং উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ধান্দালী পঞ্চায়েতের ১৮৮নং কাঁটাখোলা ১নং বুথে দেখা গেল স্থানীয় পঞ্চায়েত সদস্যা রমিলা খাতুনের নেতৃত্বে একদল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে লক্ষীর ভান্ডার হাতে নিয়ে দেবী লক্ষ্মীর সাজে এবং একাধিক প্রকল্পের লেখা সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করে জনসংযোগ কর্মসূচি পালন করলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে।





  


 বা ড়ির দরজায় ভান্ডার হাতে জীবন্ত লক্ষ্মীকে দেখে অনেকেই আপ্লুত। লক্ষী সেজে ভান্ডার হাতে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে স্থানীয় মহিলাদের মধ্যে ছিল যেমন উৎসাহ ছিল ঠিক তেমনিভাবে লিষ্টে নাম থাকা সত্ত্বেও ঘর না পাওয়ায় সমস্যা ও ১০০দিনের কাজের বিষয়ে রয়েছে মানুষের ক্ষোভ।





  


 স্থা নীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ বলেন আগামী ডিসেম্বরের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার নি দেয় তাহলে রাজ্যের সরকার ব্যবস্থা করবেন। 



কাঁটাখোলা ১নং,গাজীপুকুরিয়ার একাধিক এলাকায় জনসংযোগে পঞ্চায়েত সদস্যার সঙ্গে ছিলেন তপন পাল,সেখ বাপন সহ একাধিক স্থানীয় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...