ভোটদান করলেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিরা









নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া 

জাতীয় নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল যে লোকসভা নির্বাচনের সময় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হবে। সেই মোতাবেক অষ্টাদশ লোকসভা নির্বাচন উপলক্ষে হাওড়া গ্রামীণ জেলার দুই হোম জয়পুর থানার অন্তর্গত পারবাকসীর চিরনবীন হোম এবং উলুবেড়িয়া থানার অন্তর্গত কাটিলার আশা ভবন সেন্টারের বিশেষভাবে সক্ষমদের ভোট নিতে যান নির্বাচন কমিশনের কর্মীরা। 





পার বাকসীর চিরনবীন হোমে প্রায় ১৩৩জন বিশেষ ভাবে সক্ষম তরুনীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন যা দুপুর সাড়ে বারোটা থেকে রাত্রি আটটা অবধি ভোটগ্রহণ পর্ব চলে এবং উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারের তিনজন বিশেষভাবে সক্ষম তরুনী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 





এ 


 র পাশাপাশি বাগনান থানার বাইনান গ্রাম সহ একাধিক জায়গায় এইভাবেই বিশেষ ভাবে সক্ষমদের ভোট নিতে বাড়ি বাড়ি ঘুরে নির্বাচন কমিশনের কর্মীরা হাজির হয়েছিলে,


নির্বাচন কমিশনের কর্মীদের সাথে নিরাপত্তার জন্য ওনাদের সাথেই হাজির ছিলেন কেন্দ্র বাহিনী ও রাজ্যের সশস্ত্র পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...