তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা, উলুবেড়িয়া



নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া 



শুক্রবার ৩১ শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে উলুবেড়িয়ার খোড়িয়া ময়নাপুরে একটি বেসরকারি বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। আলোচনা সভায় উপস্থিত প্রায় দুই শতাধিক অভিভাবক ,ছাত্র - ছাত্রীদের মধ্যে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের বিশিষ্ট গুণীজন ও সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে সংগঠনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ ও পরিবেশ শিক্ষক রাজদূত সামন্ত মহাশয় নিজেদের নেশামুক্ত জীবন যাপনের উদাহরণ কে সামনে রেখে , 




 
সুশীল সমাজের সকল মানুষের কাছে নেশামুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে ও আসন্ন ফলহারিণী কালীপূজায় জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলার শিকারিদের বন্যপ্রাণ শিকার প্রতিহত করার অঙ্গীকার এর আহ্বান জানান এবং কোন মানুষ যদি এলাকার কোথাও বন্যপ্রাণ শিকার করতে দেখেন তাহলে সাথে সাথেই ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের ও বন বিভাগের হেল্প লাইন নাম্বারে অভিযোগ জানাতে আহ্বান জানান।





ফি 


 উচা র ফর নেচার ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে আজকের বিষয়ের উপর আলোকপাত করতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের বন ও ভূমি বিভাগের কর্মাধ্যক্ষ,মানষ কুমার বসু,প্রণব সামন্ত - কো -অর্ডিনেটর হাওড়া জেলা বায়ো ডাইভারসিটি বোর্ড, শুভ্রদীপ ঘোষ,সম্পাদক,ফিউচার ফর নেচার ফাউন্ডেশন , রাজদূত সামন্ত,পরিবেশ শিক্ষক,শিবানী মণ্ডল,প্রধান হাটগাছ ১,





 
শুভ্র দীপ ঘোষ বলেন - "স্কুলের শুরুর সময় থেকেই ছাত্র ছাত্রী দের মধ্যে তামাক সেবনের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল এর একশত মিটারের মধ্যে যাতে কোনরকমের তামাক যত দ্রব্য ক্রয় বিক্রয় না হয়,সেই বিষয়ে প্রশাসনের দৃঢ় পদক্ষেপ দাবী করছি তাতে খানিকটা হলেও ছাত্র ছাত্রী দের হাতে তামাক পৌঁছাবে না।"



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...