নির্বিঘ্নে ভোট করাতে কমিশনের বৈঠক উলুবেড়িয়ায়

  

নিজস্ব সংবাদদাতা,উলুবেড়িয়া: 

ভোটের কাজে যুক্ত আধিকারিক,কর্মী এবং সাধারণ ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে উলুবেড়িয়া লোকসভার প্রতি বুথে বুথেই নির্বাচনের আগের দিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ করা হবে বলে জানিয়েছেন সাধারণ পর্যবেক্ষক মহিন্দর পাল।

পঞ্চম দফার উলুবেড়িয়া লোকসভার নির্বাচন ২০-শে মে সোমবার।মোট বুথের সংখ্যা ১৮৬৩।এই লোকসভা কেন্দ্রের জন্য ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে।ইতিমধ্যেই এলাকায় টহল দেওয়াও শুরু করেছে।শুক্রবার উলুবেড়িয়া-১নং ব্লক অফিসে চলে তিন পর্যবেক্ষকের বিশেষ বৈঠক।

যেখানে হাজির ছিলেন উলুবেড়িয়া মহকুমা প্রশাসন,ব্লক প্রশাসনের আধিকারিক এবং গ্রামীণ জেলা পুলিশের পদস্থ আধিকারিক ও বাহিনীর আধিকারিকরা।পর্যবেক্ষকেরা জানান,ভোটের কাজে যুক্ত আধিকারিক,কর্মী এবং ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে তাঁরা বিভিন্ন পদক্ষেপ করছেন।

এর মূল উদ্দেশ্য ভোটাররা যেন বেশি সংখ্যায় ভোট দিতে আসেন এবং ভোটগ্রহণ যেন নির্বিঘ্নে হয়।


বৈঠক শেষে সাধারণ পর্যবেক্ষক মহিন্দর পাল,"আমরা ঠিক করেছি,নির্বাচনের আগের দিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথ এলাকায় রুটমার্চ করবে।এতে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগানো যাবে।বাহিনী-কে সে ভাবেই নির্দেশ দেওয়া হয়েছে।একই সাথে তিনি জানান,যদি আলাদা করে কোন অভিযোগ আসে,সেগুলি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
উলুবেড়িয়া-১নং ব্লক অফিসের পাশাপাশি পর্যবেক্ষকেরা এদিন বাগনান-২নং ব্লক অফিসেও যান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...