আই এস এফের নির্বাচনী জনসভা, উলুবেড়িয়া








উলুবেড়িয়ায় আই এস এফের নির্বাচনী জনসভায় জনজোয়ার, তৃণমূল কংগ্রেস ও বিজেপি আগামী প্রজন্মের সাধারণ ছেলেমেয়েদের শিক্ষা শেষ করে দিতে চাইছে, মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ, হিংসা ছড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তিনি আদিবাসী, সংখ্যালঘু,তপশীলি পিছিয়ে পড়া সমাজের মানুষের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবেন বলে জানান। শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আই এস এফের মনোনীত প্রার্থী অধ্যাপক মফিকুল ইসলামের সমর্থনে এক নির্বাচনী জনসভায় বক্তবে এই কথা বলেন আই এস এফের চেয়ারম্যান তথা ভাঙ্গড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী।





  তিনি বিজেপির গেরুয়া রঙ প্রসঙ্গে বলেন গেরুয়া হলো ত্যাগের প্রতিক, গেরুয়া কে জানতে স্বামী বিবেকানন্দকে জানতে হবে।





কি ন্ত বিজেপি তাকে নিয়ে বিভেদের রাজনীতি করে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকির তীব্র নিন্দা করলেন, বিভিন্ন ধর্মগ্ৰন্ত্র নিয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বমন্তব্যকেও তীব্র ধিক্কার ও মন্তব্য প্রত্যাহারের দাবি জানান,





  বিজেপির টাকায় আই এস এফ চলে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর মন্তব্যকে তিনি বলেন কত টাকা দিয়েছেন তার প্রমাণ চান। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই এস এফের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাইতি, আইনজীবী সেখ হাসান,ডা, আফতাব আলম,সেখ নিজাম আলী প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...