উ
লুবেড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোম সেবাব্রত সুপার স্পেশালিটি হাসপাতাল ও ডায়গনিষ্ট সেন্টারের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো প্রভাতফেরি ও রক্রদান শিবির।
বুধবার সকাল থেকে উলবেড়িয়ায় সেবাব্রত সুপার স্পেশালিটি হাসপাতাল ও ডায়গনিষ্ট সেন্টারের ডাক্তার, কর্মীগন, এবং সেবাব্রত নার্সিং কলেজের ছাত্রীদের নিয়ে উলুবেড়িয়া স্টেশন মোড় হতে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা প্লাকার্ড হাতে নিয়ে উলুবেড়িয়া কালীবাড়ি পর্যন্ত প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।
পরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, রক্তদান শিবিরে মোট ৭০জন রক্তদাতা রক্তদান করেন, রক্তদাতাদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে উপস্থিত হয়ে রক্তদান করেন শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক কুমার দাস।
নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেবাব্রত সুপার স্পেশালিটি হাসপাতালের পক্ষ হতে আগামী ২মাস ব্যাপী প্রতিটি ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান।










