নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর
ওরা সবাই জীবন যাপনের জন্য কাজ করে।
মাঠে ঘাটে পথে পথে পান্থরে। দিনের শেষে ওরা দেখেছে মঞ্চ আলো করে ওদেরই রিক্সায় বয়ে আনা কোন এক সমাজ কর্মী সংবর্ধনা নিচ্ছেন।
কিংবা ওদের পালিশ করে দেওয়া জুতো পরে কেউ মঞ্চ আলো করে সংবর্ধনা নিচ্ছেন। বলাই বাহুল্য এ ছবি দেখে একটা সময় ওদেরও চোখ চিকচিক করে ওঠে।
রবিবার শ্যামপুরের একটি হলে ওরাই মঞ্চে উঠে সংবর্ধনা গ্রহণ করল।
আর ব্যবস্থা করলো "বেঙ্গল রুরাল ডেভেলপমেন্ট" নামক ও এক ঝাঁক তরুন তরুনী নিয়ে গড়ে ওঠা একটি সামাজিক সংগঠন।
রবিবার শ্যামপুরের একটি হলে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের নিয়ে এক সেমিনারে ওরা সংবর্ধিত হলেন।
এই সংগঠনের সঙ্গে জড়িয়ে থাকা এক ঝাঁক তরুন প্রজন্মের মধ্যে অন্বেষা দাস, শর্মিলা দাস, শেখ ওয়াসিম আকরাম, অনুরাধা জানা, প্রসেনজিৎ দাসরা জানিয়েছে যখন রাস্তাঘাটে এইসব বিশাল মানুষদের অনেকেই দূর- ছাই করেন তখন মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে।
তখন থেকেই আমাদের সংগঠনের পক্ষহতে সিদ্ধান্ত নিয়েছিলাম এইসব মানুষদের একদিন মঞ্চে তুলে সংবর্ধিত করব।
যাতে ওনারা নিজেদের সমাজের কারো কাছে অপান্তেয় নয় বলে বিশ্বাস রাখেন। আর তা করতে পেরে নিজেদের আমরা ধন্য মনে করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উত্তম রায়চৌধুরী।






