বিশ্ব ধারীত্রী দিবস উপলক্ষে ভোট সচেতনতা কর্মসূচি

  


  


 নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া 





 প্রাণ-প্রকৃতি রক্ষার গুরুত্ব তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে পালন করা হয় আর্থ ডে বা ধরিত্রী দিবস। 
এবছর ‘গ্রহ বনাম প্লাস্টিক’ প্রতিপাদ্য নিয়ে দিনটি পালিত হচ্ছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিবেশের সুরক্ষা কতটা জরুরি, তা উপলব্ধি করতে পেরে যুক্তরাষ্ট্রের মানুষ প্রথম ১৯৭০ সালে ধরিত্রী দিবস পালন করে। 

এখন বিশ্বের প্রায় ২০০টি দেশের কোটি কোটি মানুষ দিনটি পালন করছে।

 ২০২৪ সালের ধরিত্রী দিবসের প্রতিপাদ্য ধরা হয়েছে ‘গ্রহ বনাম প্লাস্টিক’। 

এর লক্ষ্য প্লাস্টিক দূষণের ফলে মানুষ ও পৃথিবীর স্বাস্থ্যের ক্ষতি সম্পর্কে সচেতনতা বাড়ানো। আগের বছরগুলোতে ধরিত্রী দিবসে জলবায়ু পরিবর্তন,
 নবায়নযোগ্য জ্বালানি থেকে শুরু করে প্রজাতি রক্ষা, গাছ রোপণের উপকারিতার ওপর জোর দেওয়া হয়েছিল। 


 ধরিত্রি দিবস উপলক্ষে, সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের পক্ষ থেকে হিরাপুর গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত কাঞ্জিয়াখালী শ্মশান তীরবর্তী অঞ্চলে হুগলী নদীর তীরে একটি বৃক্ষরোপন এর মাধ্যমে এস. ভী. ভী. প কার্যক্রম উদযাপন করা হয়,

 যেখানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক, যুগ্ম ব্লক উন্নয়ন অধিকারিক লিপিকা রায়, ব্লকের আধিকারিক সেখ আজহারউদ্দিন, চন্দন দাস, সেখ নুরউদ্দিন আলম,অমরনাথ গুড়িয়া, উত্তম বারিক, নাজির হোসেন মিদ্দ্যা প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...