নিজস্ব প্রতিবেদক,
রবিবার আমতার সারদা গ্রামের শহীদ আনিস খানের পরিবারের সহিত সাক্ষাৎ করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিশিষ্ট প্রতিনিধি দল সহ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফের প্রার্থী অধ্যাপক মফিকুল ইসলাম। আনিস খানের আত্মার শান্তি কামনার উদ্দেশ্য নিয়ে অধ্যাপক মফিকুল ইসলাম সাহেব বলেন আনিস খানের হত্যার দোষীদের প্রকৃত শাস্তি প্রদান করা একান্ত জরুরি।
তিনি আরো বলেন, আনিসের ন্যায় বিচারের জন্য প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। অপরদিকে আনিস খানের পরিবার জানান যে, তাদের পারিবারিক সদস্যদের উপরে ও চাপ সৃষ্টি করা হচ্ছে ।







