বৃহস্পতিবার বিকেলে বাগনানের মানকুর মোড়ে চা চক্রে মিলিত হয়ে জনসংযোগ করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙ্গড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী।
বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী অধ্যাপক মফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে চা চক্রে মিলিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং আগামী ২০মে লোকসভা নির্বাচনে আই এস এফের প্রার্থী অধ্যাপক মফিকুল ইসলামকে ভোট দেওয়ার আহ্বান জানান,
এই চা চক্রে উপস্থিত ছিলেন আই এস এফের নেতা নাসিরউদ্দিন মীর, মুজিবুর রহমান প্রমুখ।