বাকসী মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভা





মতিয়ার রহমান, উলুবেড়িয়া, 




সোমবার হাওড়া জেলার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে বাগনানের বাকসী ফুটবল মাঠে এক নির্বাচনী জনসভায় বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ফের একবার তীব্র গর্জে উঠলেন তৃণমূলের যুব নেতা তথা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


  

 তিনি বলেন কেন্দ্রীয় সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে একটাও পূরন হয়নি।  


  

একশো দিনের টাকা এখনও পর্যন্ত বাকী রেখেছে। রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে তা দিতে শুরু করেছে। বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের কাছে নানা  আবেদন করলেও কোনও ফল পাওয়া যায় নি। 


সে ই সমস্যাও আগামী দিনে দূর  করবে রাজ্য সরকার । মানুষের বাড়ি বানিয়ে দেবার দায়িত্ব কেন্দ্রীয় সরকার পূরণ করেনি। এক্ষেত্রেও  সম্পূর্ণভাবে রাজ্য  সরকার পুরোপুরি বঞ্চিত বলে  তিনি অভিযোগ করেন। 



তিনি বলেন হাওড়ার আমতা উদয়নারায়ণপুরে বন্যা হয়। সেই সমস্যা দূর করতে বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু সেভাবে সাড়া মেলেনি কেন্দ্রের কাছ থেকে বলে সোমবার বিকেলে এই জনসভা থেকে সোচ্চার হলেন তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি।



তিনি তার বক্তব্যে আরও বলেন এখানে নবজোয়ার কর্মসূচি সময় এসে জানতে পারি লক্ষীর ভান্ডারের পাঁচশো টাকায় মায়েদের সংসার চলছে না। সেই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। 
বাড়িয়ে এক হাজার টাকা করে  দেওয়া হয়েছে। তিনি বলেন এই লক্ষীর ভান্ডার যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে ততদিন বন্ধ হবে না। তিনি বলেন গনতন্ত্রের সবচেয়ে শক্তিশালী কোনও মন্ত্রী নন , গনতন্ত্রের সবচেয়ে বেশি শক্তিশালী জনগন। আগামী ২০ মে পঞ্চম দফা লোকসভা নির্বাচনে হাওড়ায় জনগন বিজেপিকে দেখিয়ে দিক।




  আর্জি অভিষেকের। জনগণ এমন দেখাক  যাতে আগামী চার জুন ভোট গণণার দিন বিজেপির নেতারা চোখে পদ্মফুল না দেখুক তারা চোখে সর্ষে ফুল দেখুক বলে এদিন জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভায় তিনি সংবাদ মাধ্যমকেও আক্রমন করে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান। প্রসঙ্গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়ায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল,বাগনানের বিধায়ক অরুণাভ সেন, বিধায়ক কালীপদ মন্ডল,সমীর পাঁজা, বিদেশ রঞ্জন বসু,ডা,নির্মল মাজী,বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ সহ অন্যান্য।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...