তবে বিরোধীদের কোনো কিছুকেই পাত্তা না দিয়ে, এবার ৪০০ পার করে, কেন্দ্রে বোর্ড গঠন করার ডাক দিয়েছে বিজেপি। ঊর্ধ্বমুখী বাংলার তাপমাত্রার পারদ । সেইসঙ্গে বাংলার রাজনৈতিক পারদও চরমে। ভোটের প্রচারে কেউ কাউকে এক চিলতেও জমি ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি। গ্রীষ্মের তীব্র দাবদহকে উপেক্ষা করে সব রাজনৈতিক দলই প্রচার সারছে জোর কদমে ।
তেমনি রবিবার সকাল থেকেই উলুবেড়িয়া লোকসভার উদয়নারায়ণপুরের বিভিন্ন গ্রামে দলীয় কর্মীদের সাথে নিয়ে জোর কদমে প্রচার সারতে দেখা গেল উলুবেড়িয়া লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী অরুন উদয় পাল চৌধুরীকে ।



