আই এস এফের নির্বাচনী প্রচার, উলুবেড়িয়া



নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া 


বাউড়িয়া জুটমিল গেটে শ্রমিক দের মাঝে ভোট প্রচারে ভাইজানের মনোনীত আইএসএফ প্রার্থী অধ্যাপক মফিকুল ইসলাম,






 বৃহস্পতিবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী জনসংযোগ করলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে, সকালে তিনি রঘুদেবপুর অঞ্চলে ঘুরে ঘুরে প্রচার করেন , দুপুরে উলুবেড়িয়া পৌরসভার ১ নং ওয়ার্ড ঘুরে বিকালে বাউড়িয়া জুটমিল গেটে শ্রমিক দের মাঝে উপস্থিত হন,
 সেখানে জুটমিল ইন্ডাস্ট্রির ত্রিপাক্ষিক চুক্তি বাউড়িয়া জুটমিল ম্যানেজমেন্ট সঠিকভাবে না মেনে নিয়ম বহির্ভূত ভাবে শ্রমিক শোষণ করছে বলে জানান।


ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী দিনে শ্রমিকদের দাবী সনদ নিয়ে মালিক শ্রেনীর বিরুদ্ধে লড়াইএ শ্রমিকের পাশে দাঁড়াবে এই প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের মাঝে ভোট প্রচার করেন ।


নির্বাচনী প্রচারে সঙ্গে ছিলেন  শ্রমিক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক রাজীব আলি লস্কর , ISF পূর্ব কেন্দ্রের সভাপতি নাসিরুদ্দিন মন্ডল, কনভেনর-সেখ রায়হান , রাজ্জাক শিকারী সহ অন্যান্য নেতৃত্ব ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...