নববর্ষে মিড ডে মেনুতে চমক




মাংস থেকে ফ্রায়েড রাইস, আইস ক্রিম
নববর্ষে মিড ডে মেনুতে চমক ।



বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর এই নববর্ষর প্রথম মাস বৈশাখ মাস থেকেই উৎসব শুরু। স্কুলে মিড ডে মিলের বাঁধাধরা মেনুর বাইরে গিয়ে খাদ্য তালিকায় নতুনত্ব এল রাজ্যের বিভিন্ন স্কুলে।





 নববর্ষ উপলক্ষে হাওড়া জেলার শ্যামপুর পূর্ব চক্রের অন্যতম সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ শাসমল সহ অন্যান্য সহকারী শিক্ষক মহাশয়দের উদ্যোগে আয়োজিত হল নববর্ষ উপলক্ষ্যে নতুন খাদ্য তালিকা। 



তালিকায় ছিল মিক্সড ভেজ ফ্রায়েড রাইস, চিকেন কারি ও ছোটদের বিশেষ পছন্দের আইসক্রিম। ছাত্র ছাত্রীদের খুশিতে অভিভাবকরাও বেজায়  খুশি।শ্যামপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় মিঠুন দে মহাশয় এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...