প,ব, দিবস পালিত উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে







মতিয়ার রহমান, উলুবেড়িয়া 

 পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। রবিবার পয়লা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষ, এছাড়াও এই দিন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হলো।





  


 স 


 কা লে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন স্থানীয় মানুষের উপস্থিতিতে শুরু হয় প্রভাতফেরি, পরে উলুবেড়িয়া পৌরপ্রাঙ্গনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম,বাবাসাহেব ডা,ভীমরাও আম্বেদকর সহ একাধিক মনীষিদের প্রতিকৃতিতে মাল্যদান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু,উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলি,পৌরমাতা শুক্লা ঘোষ, তানভি নিযাম মোল্লা পৌরপিতা হাসিবুর রহমান, বাদশা মিদ্দে, অরুন দাস সহ অন্যান্য।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...