নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
মৃত্যুর পর কবরস্থানে কবর খনন করেন তাঁরা । যদিও কাজটি পূন্যের হলেও সমাজের উঁচু স্তরের অনুষ্ঠানে তাঁরা কি সম্মান পান ? এই নিয়ে প্রশ্ন অবশ্যই থেকে যায় ।
এবার সেই কবর খননকারীদের ঈদ উল ফিতর অনুষ্ঠানে সম্বর্ধনা দিল হাওড়ার ডোমজুড়ের কেশবপুর মল্লিকপাড়া দ্বীনী তালিমাত তানজিম মক্তব এর সদস্যরা ।
যথারীতী ব্যাচ পড়িয়ে, উত্তরীয় পড়িয়ে মেমোন্টো দিয়ে তাঁদের সম্বর্ধনা দিলেন উদ্যোক্তারা । ঈদ উৎসবে এমন চিত্র সকলকেই অবাক ও আপ্লুত করলো। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা।
কেশবপুর মল্লিকপাড়া তখন উৎসব মুখর। এই জীবনমুখী অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল মল্লিকপাড়া যুবকবৃন্দ। যেখনে এদিন সন্ধ্যা থেকে অনুষ্ঠিত হল শিশুদের গজল ও ইসলামিক বক্তব্য ।
শুধু তাই নয় যাঁরা এবছর হজে যাবেন তাঁদেরও সম্মান জানানো হল এই অনুষ্ঠানে ।
সংগঠনের সদস্য জাসীম মল্লিক জানান, ২৮ রমজানে তাঁরা বস্ত্র বিতরণ করেছেন। আগামী দিনে অনুষ্ঠিত হবে শিশুদের নিয়ে নানা অনুষ্ঠান ।
তিনি আরও বলেন ঈদ পালিত হোক তবে কারও ক্ষতি করে না, আইন মেনে। এই অনুষ্ঠানে বয়স্ক নাগরিকদের পাশাপাশি এলাকার যুবক যুবকরা যারা সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাদেরও সম্বর্ধনা দেওয়া হয়।
ঈদ উল ফিতরেরস এই জীবনমুখী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানাব জালাল শেখ, হাজী মহাশিন মল্লিক, হাজী মান্নাত মল্লিক, হাজী সামসেদ মল্লিক, হাজী নূর আলম মল্লিকসহ আরও অনেকে।
সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন অশোক পাত্র। তবে কবর খননকারীদের এই ব্যতিক্রমী সম্বর্ধনায় খুশি সকলে। তারাও আপ্লুত ।




