আই এস এফের নির্বাচনী প্রচার শুরু, উলুবেড়িয়া











মতিয়ার রহমান, উলুবেড়িয়া,

 নির্বাচনী প্রচার শুরু করলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আই এস এফের মনোনীত প্রার্থী অধ্যাপক মফিকুল ইসলাম।

 উল্লেখ্য গত ইংরেজি ৪ই এপ্রিল সন্ধ্যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের জন্য আই এস এফের মনোনীত প্রার্থী হিসেবে অধ্যাপক মফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। 







শনিবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বহিরা অঞ্চলের দামোদরপুরে দলীয় কার্যালয়ে বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন, এবং পরে এলাকায় জনসংযোগ শুরুর মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন, এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 






প্রাক্তন বি এস এফের সেনা জওয়ান,ও বর্তমান অধ্যাপক মফিকুল ইসলাম ভোট লুটপাট সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন রাজ্যের প্রশাসন অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে ব্যার্থ তাই কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনে কাজে লাগাতে হয়েছে।

 নতুন দল হিসেবে আই এস এফ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাবেন বলে জানান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী। 



এদিনের প্রচারে আরো উপস্থিত ছিলেন আই এস এফের জেলার নেতা ডা আফতাব আলম, নাসিরউদ্দিন মীর, আনোয়ার মল্লিক,সেখ নিযাম আলী প্রমুখ ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...