গ্ৰামীন চিকিৎসকদের জেলা সম্মেলন, উলুবেড়িয়া




নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া 



 এলাকার গ্ৰামীন চিকিৎসকদের জেলা সম্মেলন হলো উলুবেড়িয়ায়।



 রবিবার দ্বিতীয় হাওড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জাতীয়তাবাদী গ্ৰামীন চিকিৎসকদের সংগঠন প্রোগ্ৰেসিভ রুরাল মেডিকেল প্রাকটিশনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে। 



সকাল থেকে মার্চপাস্ট, জাতীয় পতাকা উত্তোলন,



 শহীদ বেদীতে মাল্যদান সহ একাধিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো গ্ৰামীন চিকিৎসকদের জেলা সম্মেলন। সংগঠনের পক্ষ হতে প্রকাশ করা হয় এক স্মরনিকা।



 এই সম্মেলনে সাধারণ মানুষের মধ্যে গ্ৰামীন চিকিৎসকদের ভূমিকা ও পরিষেবার কথা তুলে ধরা হয়, এবং সরকারের কাছে একাধিক দাবি করা হয় এই সম্মেলনে।



 সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ডা, মনোজ চক্রবর্তী, কলকাতার এস এস কে এমের বিশেষজ্ঞ চিকিৎসক বা,সিরাজ আহমেদ, উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস ,


উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলি, গ্ৰামীন চিকিৎসকদের সংগঠনের হাওড়া জেলা সভাপতি ডা,কাজী মসিউর রহমান, জেলা কার্যকরী সভাপতি ডা,সেখ আলাউদ্দিন,ডা,সঞ্জীব মিশ্র,ডা,সৈয়দ আব্দুল রাজ্জাক,ডা,শিশির পুরকাইত,মৃনাল মন্ডল,সুজিত মন্ডল প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...