গাড়ী দূর্ঘটনায় মৃত এক, উলুবেড়িয়া



মতিয়ার রহমান, উলুবেড়িয়া





 সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক জনের, ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। জানা যায় বৃহস্পতিবার সাত সকালে ১৬ নম্বর জাতীয় সড়কের বীরশিবপুরের কাছে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।



 এদিন সকালে বাগনান থেকে যাত্রী বোঝাই করে ধর্মতলার দিকে যাচ্ছিল বাগনান ধর্মতলা রুটের একটি বাস। সেই সময় ১৬ নম্বর জাতীয় সড়কের বিরশিবপুরের কাছে ওই বাসটির পিছনে অন্য একটি গাড়ি ধাক্কা মারলে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাড়িয়ে থাকা যাত্রীদের। ঘটনায় আহত হয় কম পক্ষে ১০ জন। 



এদিকে দুর্ঘটনার পর ঘটনস্থলে পৌঁছায় পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উলুবেড়িয়া শরৎ চন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা এক জনকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে মৃত ওই যুবকের নাম জামির আলী জামাদার বয়স আনুমানিক ৩০ বছর। মৃত যুবকের বাড়ি রাজাপুরের খলিশানীর দশবাঘা এলাকায় বলেই সূত্র মারফত জানা গেছে। এদিকে আহতদের মধ্যে চার জন চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে, 



বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় চিকিৎসকেরা। তবে ঘাতক বাসটিকে আটক করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত যুবকের খলিশানির বাড়িতে হাজির হয়ে ওনার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাতে এবং বাকি আহত ব্যক্তিদের সাথে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে সাথে দেখা করে ওনাদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়র সাংসদ সাজদা আহমেদ, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু,সেখ জুবের আলম প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...