দোল উৎসব উপলক্ষে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে নেচে জনসংযোগ কর্মসূচি পালন করলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অরুন উদয় পাল চৌধুরী।
মঙ্গলবার দুপুর ২টার সময় উলুবেড়িয়ার বোয়ালিয়া বাসস্ট্যান্ডের কাছে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রার্থী অরুন উদয় পাল চৌধুরী বলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদকে বহিরাগত বলে আখ্যায়িত করেন,
তিনি আরো বলেন বর্তমান সাংসদকে এলাকায় দেখা যায় না,
উলুবেড়িয়া লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে গত ৫-৭ বছর এলাকার মানুষ দেখেননি। "আমি নিজে উলুবেড়িয়ার বাসিন্দা আগামী দিনে উলুবেরিয়ায় আমাকে সবসময় পাওয়া যাবে"বলে জানান।
কেন্দ্রীয় সরকারি সমস্ত প্রকল্পকে তিনি মানুষের কাছে পৌঁছে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
তিনি নিজেকে উলুবেড়িয়ার ভূমিপুত্র বলে দাবি করেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্ৰামীন বিজেপির সহসভাপতি সন্তোষ কুমার দোলুই,শিবনাথ ভৌমিক প্রমুখ।



