বিদ্যালয়ের দিনলিপি ও নিয়মাবলী পুস্তক উদ্বোধন




2024 শিক্ষাবর্ষের শুরুতেই সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের দিনলিপি ও নিয়মাবলী পুস্তক উদ্বোধন করেছিলেন শ্যামপুর পূর্ব চক্রের অবরবিদ্যালয় পরিদর্শক মিঠুন দে ।


 পুস্তকটিতে রয়েছে বিদ্যালয়ের ইতিহাস, জাতীয় সঙ্গীত, প্রার্থনা সঙ্গীত, নিয়মাবলী, 3 টি পর্বের মূল্যায়নের সূচী, সিলেবাস , সারা বছরের ছুটির তালিকা ও আরও অনেক কিছু ।



বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সোমনাথ শাসমল নতুন একটি চমক সৃষ্টি করলেন। পাঁচজন শিক্ষক মহাশয় একই রকম ড্রেস কোড পরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছে এক নিয়মানুবর্তিতার বার্তা প্রদর্শন করলেন।



 শ্যামপুর পূর্ব চক্রের অবরবিদ্যালয় পরিদর্শক  ডক্টর মিঠুন দে মহাশয় বিদ্যালয় পরিদর্শনে এসে এটার ভূয়শী প্রশংসা করলেন। প্রধান শিক্ষক মাননীয় সোমনাথ শাসমলের উদ্যগে সমস্ত শিক্ষকদের একই রকম ড্রেস কোড ব্যবহার আগামী দিনে শ্যামপুর পূর্ব চক্র তথা সমগ্র হাওড়া জেলার পথ নির্দেশক হয়ে দাঁড়াবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...