মতিয়ার রহমান,উলুবেড়িয়া
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪পরগনার হাবড়া থেকে দুর নিয়ন্ত্রন ব্যবস্থার মাধ্যমে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন,শিলান্যাস, পরিষেবা প্রদান করলেন।
এই উপলক্ষে হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্রে নদীপথে দক্ষিণ ২৪পরগনা থেকে গড়চুমুক ও ৫৮ গেটে যাতায়াতের জন্য লঞ্চ ঘাট উদ্বোধন অনুষ্ঠিত হলো,
দক্ষিণ ২৪পরগনার বুড়ুল থেকে ৫৮গেটে ভাগীরথী নদীর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াতের জন্য নবনির্মিত লঞ্চঘাট উদ্বোধন হলো,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করার পরে ঘাট পরিদর্শন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, বিধায়ক কালীপদ মন্ডল,
বিধায়ক সুকান্ত পাল,আরো উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাসক শ্রীমতী দিপপ্রীয়া পি, অতিরিক্ত জেলা শাসক, উলুবেড়িয়া মহকুমা শাসক মানষ কুমার মন্ডল, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহসভাধিপতি অজয় ভট্টাচার্য,একাধিক কর্মাধ্যক্ষ গন, উলুবেড়িয়া ১নং বিডিও এইচ এম রিয়াজুল হক,
শ্যামপুর ১নং বিডিও তন্ময় কার্যী, হাওড়া জেলা গ্ৰামীন পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, তথ্য ও সংস্কৃতি বিভাগের কর্মীরা ও শ্যামপুর নং পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাধিপতি, কর্মাধ্যক্ষ, একাধিক পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য।
এছাড়াও ৫৮গেট রাসমেলা মাঠে বিভিন্ন প্রকল্পে বেশকিছু মানুষ কে পরিষেবা প্রদান করা হয়।







