রবিবার হাওড়া জেলা কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হলো বাগনানের বাইনান বামনদাস হাইস্কুলে,
সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন,
শহীদ বেদীতে মাল্যদান, নীরবতা পালন,বিভিন্ন ব্লক থেকে প্রতিবেদন পাঠ সহ একাধিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় হাওড়া জেলা কংগ্রেসের সম্মেলন।
সম্মেলনে জেলার প্রতিটি ব্লক সভাপতি বক্তব্য পেশ করেন।
হাওড়া জেলা কংগ্রেসের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলীয় নেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী,
তিনি তার বক্তব্যে বলেন কেন্দ্রে মোদী ও রাজ্যের দিদি বিভাজনের রাজনীতি করে চলেছেন।
লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের ইন্ডিয়া জোটের কথা তুলে তিনি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটত্যাগের সমালোচনা করেন।
আরো উপস্থিত ছিলেন প,ব, প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি অসিত মিত্র, হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী, হাওড়া জেলা কংগ্রেসের সহসভাপতি সেখ হাফিজুর রহমান, কংগ্রেস নেতা সেখ সুজাউদ্দিন, আতিয়ার রহমান খান প্রমূখ, উল্লেখ্য দীর্ঘদিনের পর কংগ্রেসের জেলা সম্মেলনে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো,
এবং বহু মানুষের উপস্থিতি দেখে কংগ্রেসের নেতৃবৃন্দ খুব খুশি, এবং কংগ্রেসের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে আগামী দিনে জেলায় কংগ্রেসের সাফল্য ফিরে আসবে।






