গত ৯ই ফেব্রুয়ারি(শুক্রবার) ২০২৪ সারা ভারতের সাথে সাথে হুগলি জেলার মাখলায় নাগরপুড়িয়া বস্তিতে জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের পরিচালনায় ও ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন এবং সংকল্প টুডে সহযোগিতায় একই দিনে হুগলি, হাওড়া তথা কলকাতায় এক বিশেষ আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। "সুরক্ষিত পরিযায়ী শ্রমিক নিয়মন পদ্ধতিই একমাত্র ঝুঁকিপূর্ণ শ্রমিক পলায়ন রুখতে পারে" এই সম্পর্কে জনসচেতনতা কর্মসূচির অন্তর্গত হুগলির উত্তরপাড়া জনপদের মাখলা অঞ্চলের রেল ভাটা নাগপুরিয়া বস্তিতে,
মহারস্ট্রিয়ান নাগপুরিয়া মানুষের সনঝাড়ি সমাজ(যারা বিশেষত সারা রাজ্যে সোনার দোকানের সামনের আবর্জনা নোংরা নর্দমা পরিষ্কার কোরে নিজেদের জীবিকা নির্বাহ করে), আশপাশের রিং,রোজ, কে এম বি, শিব, বি বি এ ভাটার মজদুর সম্প্রদায়, ফুচকা বিক্রেতা, ফল বিক্রেতা প্রভৃতি যারা বিভিন্ন রাজ্য থেকে এসে স্থানীয় অঞ্চলে নিজেদের জীবিকা নির্বাহী করছেন তারা নিজের নিজের পেশায় সম্পর্কে জানান, নিজেদের জীবনযাত্রা এবং এ সম্পর্কিত রাস্তা ঘাটে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার কথা জানান তথা কর্মক্ষেত্রের পরিবেশ সম্পর্কে মতবিনিময় করেন। হুগলি জেলা আইনি পরিষেবা (সচিব) মাননীয় বিচারক শ্রীমতী শর্মিষ্ঠা ঘোষ, জয়েন্ট লেবার কমিশনার মহোদয়, ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের তরফে অ্যাডভোকেট অংশুমান নিজেদের বক্তব্যে "অন্তরাজ্য পরিযায়ী শ্রমিক অইনের অধীনে সুযোগ - সুবিধা ও অধিকার" সম্পর্কে কি কি সুযোগ সুবিধা কথা প্রত্যেক শ্রমিক কর্মচারীর নিজের নাম,ছবি,কর্মক্ষেত্র মজুরিসহ নিজস্ব পরিচয়পত্রে পুরো পরিবারের সদস্যদের নাম নথিভুক্তকরন - কতদিনের জন্য কাজে নিযুক্ত সময়সীমা - কর্মস্থলে যাতায়াতের খরচ, নির্দিষ্ট ঠিকাদারের লাইসেন্স বা পারমিটের বিবরণ, শ্রমিক কর্মচারী বিদ্যালয়ে যাওযার উপযুক্ত শ্রমিক কর্মচারী সন্তান সন্তদির জন্য শিক্ষার সুব্যাবস্থা, পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কর্মস্থলে আগমনে হেতু কতোজন - কোথায় - কতদিনের জন্য - কার মাধ্যমে(ঠিকাদার) তার সম্যক জানকারী নিজের গ্রাম পঞ্চায়েত বা প্রধানের কাছে নথিভুক্তকরন পদ্ধতি, কর্মক্ষেত্রে মহিলা পুরুষ নির্বিশেষে সমকার্যে সমবেতন - সময়ের সমঅধিকার, নির্যাতন বা শোষণের পরিস্থিতিতে কার কাছে দ্বারস্থ হবেন, নূন্যতম কতদিনের অন্তরালে বেতন বণ্টনের নির্দিষ্ট পদ্ধতি, শ্রমিক বস্তির উপযুক্ত পরিবেশ - বাসস্থান - রন্ধনশালা - শৌচালয় - বিশুদ্ধ পানীয় জলের ব্যাবস্থা, কর্মস্থলে দুর্ঘটনা বা অসুস্থতার পরিস্থিতিতে ক্ষতিপূরণ তথা চিকিৎসা খরচ ব্যাবস্থা, গ্রামের লোকদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন, মহিলা শ্রমিকের সন্তান সন্তদীর খুদানিবারণে দৈনিক নির্দিষ্ট বিরামের পদ্ধতি প্রভৃতি বিষয়ে উপযুক্ত জানকারী দেওয়া হয়। চুক্তিবদ্ধ শ্রম ব্যাবস্থা বিলুপ্ত আইন,১৯৭৫ সম্বধিও প্রচার পত্রক বিতরণ করা হয়। জার অন্তর্গত পাঁচ অঙ্গুলিও নির্দেশিকা - ১)অঙ্গুঠা - অগ্রিম তথা দাদনের প্রদানের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্তর্নিহিত আর্থিক উদ্যেশ্য সম্প্রদায় বা গোষ্ঠীর উপর উত্তরাধিকার বা প্রচলিত সামাজিক প্রথাগত দায় - ২)তর্জনী - নির্বিঘ্নে চলাফেরার স্বাধীনতা - ৩) মধ্যমা - বিনা পারিশ্রমিকে বা নূন্যতম মজুরি থেকে বঞ্চিত না হওয়া - ৪) অনামিকা - অন্য কাজে বাধাদান, ৫) কেরে - তৈরি সামগ্রী বাজার দরে বেচতে অপারগতা। এই হলো ধারা২ (ছ), অনুযায়ী চুক্তিবদ্ধ শ্রমের উপাদান। এ সম্বধিয় ক্ষেত্রে সরকারী হেল্প লাইন ১৮০০-১০৩-০০০৯ যোগাযোগের জন্য।
উপযুক্ত পরিস্থিতিতে লাইসেন্স বিহীন ঠিকাদার কর্তৃক শ্রম আইন সম্বন্ধে সম্যক জ্ঞান - কর্মস্থলের ঠিকানা না জানা - প্রভৃতি নির্যাতনের শিকার শ্রমিক কর্মচারী নিরবে সহ্য না কোরে উপরিউক্ত নম্বরে অতি শীঘ্র সম্পর্ক করা অবশ্য পালনীয় কর্তব্য।
জয়েন্ট লেবার কমিশনের স্থানীয় শ্রমিকদের হেল্থ কার্ড, লেবার কার্ড,মহাত্মা গান্ধী কার্ড সমন্ধিও জানকারী তথা কার্ড করিয়েদেয়ার আশ্বাস অতিশীঘ্রই শ্রম দপ্তরের দায়িত্ববান ব্যাক্তি এসে করিয়ে দেয়ার আশ্বাসন দিয়ে যান।
আগত শ্রমিক কর্মচারীরা পৌর অঞ্চলের মাখলা জনপদে বহমান পরিচালিত আদিবাসী মানুষের শিক্ষা স্বাস্থ্য স্বাবলম্বনে সেবায় নিরন্তর সেবাকাজের সুবিধাভোগী মানুষজন সোৎসাহে এসে অনুষ্ঠানের মহত্ব অনুভব করেন।
সমগ্র অনুষ্ঠানটি সংকল্প টুডের অন্যতম কর্ণধার ইমতিয়াজ ভারতীর পরিচালনা করেন।


