রাইমা রহমান,উলুবেড়িয়া
সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে 'ফিশিং ক্যাট ফেব্রুয়ারি'। একই ভাবে হাওড়া এবং হুগলীর সীমান্তবর্তী বিদ্যালয় বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয়ে গেল একটি মনোজ্ঞ বসে আঁকা প্রতিযোগিতা, তথ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা শিবির যার আয়োজন করে 'The Fishing Cat Project', Future for Nature Foundation এবং নেতাজী সাধারণ পাঠাগার।
১৫১ জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে যোগদান করে। আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত মানিক পাল, হুগলী ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র্য পর্ষদ। নেতাজী সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক শ্রী অমিয় কুমার মাজী স্বাগত ভাষণ দেন।
স্লাইড শো ও 'মাছ বাঘা' তথ্যচিত্রের মাধ্যমে ছাত্র ছাত্রীদের সামনে বাঘরোল ও জলাভূমির সমস্যা ও সংঘাত সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শ্রী শুভ্রদীপ ঘোষ। ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছবি ও তথ্য সমৃদ্ধ লিফলেট।
অনুষ্ঠানে র শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রদেরকে পুরস্কৃত করা হয়। ছাত্রীরা অনুষ্ঠানের শেষে শপথ গ্রহণ করে তাদের এলাকায় থাকা বাঘরোলকে তারা বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর হবে।




