একাধিক সহায়তা কেন্দ্রে পরিদর্শন করলেন সাংসদ সাজদা আহমেদ




মতিয়ার রহমান,উলুবেড়িয়া , 



 এক দিনে এগারোটা পঞ্চায়েত অফিসের সামনে সহায়তা কেন্দ্রে পরিদর্শন করলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ। 



সহায়তা কেন্দ্রে পরিদর্শন কালে উপভোক্তাদের দিল্লীতে আন্দোলনের অভিজ্ঞতা শোনালেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ ।



 বৃহস্পতিবার শ্যামপুর কেন্দ্রের একাধিক পঞ্চায়েতের সামনে ১০০দিনের কাজের বকেয়া প্রদানের জন্য সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন
 


উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, শ্যামপুরের নাকোল, শশাটি,ডিহি মন্ডল ঘাট ১,



 কমলপুর, ডিঙ্গাখোলা,শ্যামপুর, খাড়ুবেড়িয়া ও বারগ্ৰাম পঞ্চায়েতের সামনে সহায়তা কেন্দ্রে পরিদর্শন করেন। 



খাড়ুবেড়িয়া পঞ্চায়েতের সামনে সহায়তা কেন্দ্রে সাংসদ সাজদা আহমেদ তার বক্তব্যে বলেন ১০০দিনের কাজের বকেয়া প্রদানের জন্য দিল্লীতে আন্দোলনের অভিজ্ঞতা, 



তিনি আরো বলেন দিল্লী পুলিশ কিভাবে তাদের হেনস্থা করেছে। তিনি বিভিন্ন সহায়তা কেন্দ্রে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। 



সহায়তা কেন্দ্রে পরিদর্শন কালে সাংসদের সঙ্গে ছিলেন বিধায়ক কালীপদ মন্ডল,শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল,



 তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আব্দুল কাদের খাঁন, নাকোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সারোয়ার উদ্দিন,ডিহি মন্ডল ঘাট ১নং পঞ্চায়েতের প্রধান সুদীপ কুমার বেরা, ডিঙ্গাখোলা পঞ্চায়েতের প্রধান শান্তি রঞ্জন মাইতি, 



শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত, জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল, খাড়ুবেড়িয়া পঞ্চায়েতের প্রধান তথা অঞ্চল সভাপতি শ্যামল কুমার সামন্ত, উপপ্রধান সুস্মিতা ভুঞে, নীলকমল হাজরা,বারগ্ৰাম পঞ্চায়েতের প্রধান প্রনব ঘোষ, উপপ্রধান কুন্তল বেরা,



শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক দাস প্রমুখ। উল্লেখ্য ১০০ দিনের কাজের বকেয়া প্রদানের জন্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত অফিসের সামনে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে চলবে আগামী ২৫শে ফেব্রুয়ারী পর্যন্ত। 


এছাড়াও উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বানীবন পঞ্চায়েত,তেহট্ট কাঁটাবেড়িয়া ২নং পঞ্চায়েত ও বাসুদেবপুর পঞ্চায়েতের সামনে সহায়তা কেন্দ্রে পরিদর্শন করেন সাংসদ সাজদা আহমেদ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...