অমর শহীদ দিবস পালিত, উলুবেড়িয়া



'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি
 আমি কি ভুলিতে পারি?' 


জল জীবন মিশনের তরফে কুলটিকারি মাদার টেরেসা  সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহায়তায়  হাওড়া জেলার  উলুবেড়িয়া-১ নং ব্লকের হাটগাছা -  ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খরিয়া ময়নাপুর হাই স্কুলে শহীদ স্মরণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । 



এদিন অনুষ্ঠিত হয় শহীদ স্মরণ, গান, নৃত্য, আবৃত্তি, হাস্যকৌতুক, শপথ বাক্য পাঠ, রালি ইত্যাদি। 
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটগাছা -১নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা স্কুলের প্রধান শিক্ষিকা শিবানী মন্ডল ও তাঁর সহকারি শিক্ষক শিক্ষিকা বৃন্দ ,  উলুবেড়িয়া - ১ নম্বর ব্লকের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার সুভঙ্কর মন্ডল,  ব্লক প্রোজেক্ট ম্যানেজার প্রসূন কুমার পুরকাইত ও তার টিম এবং স্কুলের সকল ছাত্র ছাত্রীবৃন্দ।



আজ ২১ ফেব্রুয়ারী । আজকের দিনের গুরুত্ব ও জল জীবন মিশনের লক্ষ্য এবং নল বাহিত পানীয় জলের বর্তমান অবস্থা এবং জলের সঠিক ব্যবহার ও জল অপচয় বন্ধ করার বিষয়ে ছাত্রর ছাত্রীদের সচেতন করা হয়। এছাড়া রালি, ও শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...